বগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় পৃথক দুই অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার অভিরামপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে ছপু প্রাং(৪৪) এবং গাবতলী উপজেলার তরফমেরু এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আতিকুর রহমান জনি(২৫)।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার অভিরামপু্র গাজিমাতলা এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ ছপু প্রাংকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা ৬টার দিকে গাবতলীর সারোটিয়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সাইহান ওওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ ও গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button