প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ার করতোয়া নদী থেকে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ায় করতোয়া নদীতে ভাসমান এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি প্রি ম্যাচিউর। শিশুটির বয়স ২ থেকে ৩দিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে একটার দিকে মাটিডালী লোহার ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা জানান, করতোয়া নদীতে ওই শিশুর ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশের টহল টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএ



