প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বনি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২ টায় শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের উদ্যোগে মানববন্ধনে শিক্ষার্থীরাসহ শিক্ষক ও সকল কর্মচারী অংশগ্রহন করেন।

বনি হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের আহবানে সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্সটিটিউট প্রধান ফটকে শেরপুর রোডে শান্তিপূর্ণ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের সমন্বয়কারীবৃন্দ ও নিহত বনির পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, শুক্রবার বিকাল ৬টার দিকে শহরের কলোনীতে দূর্বত্তদের ছুরিকাঘাতে বগুড়া সরকারি পলিটেকনিকের কম্পিটার টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী বনি নিহত হন। ওইদিন রাতেই বনির বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্যসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button