বগুড়ায় ২ ক্লিনিকে সিলগালাসহ জরিমানা

বগুড়ায় দুই ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদন না থাকায় সিলগালাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠনঠনিয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে
অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ঠনঠনিয়ায় আস্থা ক্লিনিক ও রুপালি ক্লিনিক কোন প্রকার কোন প্রকার নিবন্ধন, অনুমোদন/ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ছিল না।
প্রত্যেক প্রতিষ্ঠান ১০ বেডের হাসপাতাল কার্যক্রম পরিচালনা করে আসছিল, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটার অত্যন্ত অস্বাস্থ্যকর, প্যাথলজি ল্যাব এর কোন প্রকার অনুমোদন ছিল না, আইন ও বিধি অনুযায়ী কোন ডিউটিরত ডাক্তার উপস্থিত ছিল না। উভয় প্রতিষ্ঠানের মালিক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেন।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০ হাজার করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং উভয় প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
এসময় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাজ্জাদ উল হক এবং বগুড়া সদর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহ আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এসএ