বগুড়ায় রবিন হত্যা: যুবক গ্রেফতার

বগুড়ায় রবিন হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত শাহাদত ওরফে শাহাদুল(১৯) কাওছার আলীর ছেলে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ৯জুন বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘনিয়াতলা হাইস্কুলের ভিতর ৫/৬ মিলে ধারালো ছুরি, দা, চাপাতি দিয়া এলোপাথারী কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে রবিনকে। নিহত রবিন ভাটকান্দি দক্ষিণপাড়া রফিকুল ইসলামের ছেলে। পেশায় রঙ মিস্ত্রি রবিন একটি হত্যা মামলার আসামী ছিল।
হত্যাকান্ডের পর বগুড়া সদর থানায় নামীয় ও অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে অভিযান শুরু করে।
ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং রবিন হত্যাকান্ডে নিজের সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ



