মাদক পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে না ফিরলে ভয়াবহ পরিণতি: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা এখনও মাদক পেশায় আছেন তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদের ভয়াবহ পরিণতি হবে। আর স্বাভাবিক জীবনে ফিরে আসলে সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
“দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ” বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বিকেলে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বগুড়া পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ ডি আই জি আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। আর শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় উক্ত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, ৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান,জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক সহ আরো রাজশাহী রেঞ্জের পুলিশের উর্ধবতন কর্মকর্তা, বিভিন্ন জেলার পুলিশ সুপার, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সকল স্তরের প্রায় ২০ হাজার মানুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে প্রায় ৫০ জনকে ভ্যান গাড়ি এবং ১৫ জনকে সেলাই মেশিন বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া বগুড়া পুলিশ লাইন্সে ‘মুক্তির অমর কাব্য’ নামে ম্যুরালের উদ্বোধন করেছেন তিনি।



