প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন “বগুড়া জিলা স্কুল’

মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস স্কুল দাবা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুলের দিবা-২ শাখা চ্যাম্পিয়ন হয়েছে। এতে ২য় স্থান অর্জন করেছে জিলা স্কুলেরই দিবা-১ শাখার দল এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ৩য় স্থানের পুরস্কার পেয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, অতিরিক্ত পুলিশ যথাক্রমে সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, হেলেনা আকতার জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি ইব্রাহীম হোসেন।

৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার ৩০টি বিদ্যালয়ের ৫২টি দল অংশ নেয়। এতে ছয় খেলোয়ার সেরা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। তারা হলেন- বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রুদ্র ঢাকী, বগুড়া জিলা স্কুলের দিবা-২ শাখার ইসতিয়াক হামিদ, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের ফারহান সাদিক, পল্লী মঙ্গল হাই স্কুলের সুপ্রিয় বসাক, বগুড়া জিলা স্কুলের প্রভাতি শাখার আফনান নাহিয়ান এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের আবু রাহাত রাফি।

সবশেষে প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে অতিথিরা সনদ পত্র তুলে দেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button