বিডি ক্লিন বগুড়ার জেলা সমন্বয়ক নির্বাচন ও আলোচনা সভা

বিডি ক্লিন বগুড়ার জেলা সমন্বয়ক নির্বাচন ও সেই সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বগুড়া জেলার সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকিব।
শুক্রবার বেলা ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রায় শেষ দিকে নবনির্বাচিত জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিবকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব গ্রহণ করান মাহবুব আলম জিয়ন।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম মাহবুব আলম জিয়নের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অরুপ রতন শীল এবং বিডি ক্লিন রাজশাহীর আঞ্চলিক সমন্বয়ক রায়হান মাহমুদ।
ফটো সাংবাদিক সজল শেখসহ বিডি ক্লিন বগুড়ার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।



