প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ার সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুলাল গ্রেফতার

বগুড়ার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সে গোবিন্দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের শাহীনুর ইসলাম দুলুনের ছেলে।
সোমবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপঁচাচিয়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত দুলাল হোসেন এক বছরের সাজাপ্রাপ্ত এবং আট লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি। তাকে সোমবার বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ



