বগুড়া জেলা

বগুড়ায় বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বগুড়ায় শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ।

বুধবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী খেলায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের জানমাল রক্ষার পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই কাজের বাইরে শারীরিক সুস্থতা ও শরীরচর্চার অংশ হিসেবে খেলোয়াড়সুলভ মানসিকতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। এটি আমাদের ছাত্রজীবনের এক্সট্রা কারিকুলামের মতই।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) কাউছার শিকদার, বগুড়া পুলিশ লাইন্সের পুলিশ সুপার(ইন সার্ভিস) বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা রেঞ্জ বনাম রাজশাহী জেলা পুলিশ (আরএমপি) এবং রংপুর রেঞ্জ বনাম রাজশাহী রেঞ্জ খেলায় অংশ নেয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button