প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত হাফিজার রহমান (৭৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুমিড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকালে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি থাকা অবস্থান তিনি মারা যান।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, হাফিজার বুধবার জ্বরে আক্রান্ত হবার পর শনিবার শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হলে সোমবার দুপুর ২টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিলো না। রক্তচাপ বেড়ে গিয়েছিলো।
বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দুজন।



