বগুড়ায় রাস্তায় নির্মান সামগ্রী রাখায় এক ব্যক্তিকে জরিমানা

বগুড়ায় রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে অভিযান পরিচালিত হয়। এসময় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুর ২ টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
এসময় সহযোগিতা করেন জেলা পুলিশ, বগুড়া ও এপিবিএন এর সদস্যবৃন্দ, বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জনাব শাহ আলী, এবং বাজার পরিদর্শক জনাব মোঃ আবু তাহের।
এসময় রাজাবাজারের দোকানগুলিকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়। রাজাবাজারে ফুটপাত দখল করে ব্যবসা করায় এক ব্যক্তিকে এবং থানা মোড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর জনাব মোঃ সুমন জিহাদী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ জনাব তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর জনাব কাজী মোঃ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), সোনাতলা জনাব প্রতীক মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি), ধুনট জনাব মোঃ নুরুল আমিন, এবং সহকারী কমিশনার (ভূমি) দুপচাঁচিয়া জনাব লিজা আক্তার বিথী নিজ নিজ অধিক্ষেত্রভুক্ত উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।



