প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, আটক ৩

বগুড়া মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে ৩জন চাঁদা উত্তোলনকারীকে আটক করেছে র‌্যাব-১২।

আটক মোঃ সাইফুল ইসলাম (৪৭) বেতগাড়ী এলাকার সাত্তার আলীর ছেলে, অপর দুজন হলেন তালোড়া গ্রামের মৃত মজিবরের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২৯) এবং সুজাবাদ গ্রামের আব্দুল্লাহর ছেলে মোঃ রিপন (২৬)।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১২।

এর আগে, ২০ মার্চ রাত ৮টার দিকে শাজাহানপুর থানার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন হইতে চাঁদা আদায় করছে। অভিযান চালিয়ে চাঁদাদাবী আদায়ের ০১টি রশিদ বহি, ০১টি টর্চ লাইটসহ আসামিদের আটক করা হয়।

আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে।

কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আটককৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button