বগুড়া জেলা

মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লেপ ও চাদর বিতরণ



নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ ও চাদর বিতরণ করা হয়েছে।

শনিবার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

মালেকা-আফছার ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত নিজ নিজ এলাকার শীতার্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠী কে শীতের কষ্ট লাঘবে যথাসাধ্য চেষ্টা করা। তিনি এলাকার জনগোষ্ঠীর নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য মালেকা-আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


বিশেষ অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল সরকার, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মোস্তাকিম হোসাইন, শেরপুর শহীদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃআবুল কালাম আজাদ, শিল্প উদ্যেক্তা ও বগুড়া ভান্ডার এগ্রোর স্বত্বাধীকারী তৌহিদ পারভেজ বিপ্লব, বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রুস্তম আলী, ডেন্টিস্ট ডা. মোঃ আলভী, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল বাছেত, মনিরুজ্জামান, সমাজসেবক ঈমান আলী সাজু, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছামাদ সরকার, আব্দুল মান্নান সরকার, আব্দুল হান্নান সরকার, আব্দুল খালেক সরকার, শামসুল সরকার, রুমেল সরকার, মানিক সরকার, সিনদিদ, হামীম, মুন্তাফী প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button