প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার আহত কোন সাংবাদিকরা পাচ্ছেন সরকারি সহায়তা?

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া বগুড়ার সাত সাংবাদিককে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার।


বগুড়ায় মাঠ পর্যায়ে কাজ করা সাত সাংবাদিকের আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা তথ্য অফিস।


আর্থিক অনুদান পাওয়া সাংবাদিকরা হলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের (বর্তমানে একাত্তর টেলিভিশ) জেলা প্রতিনিধি আবু সাঈদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, আজকের বিজনেস বাংলাদেশ ও নিউ নেশন প্রত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি মো. ফেরদৌস রহমান, ভয়েস অব আমেরিকার বগুড়া জেলা প্রতিনিধি (বর্তমানে দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি) প্রতীক ওমর, দৈনিক সাতমাথার ফটো সাংবাদিক মো. সিরাজুল ইসলাম, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক শফিকুর রহমান ও দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার মো. ইসমাইল হোসেন।


বগুড়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ মাহফুজার রহমান জানান, জেলার আহত প্রত্যেক সাংবাদিককে এক লাখ করে আর্থিক সহায়তা করছে সরকার। এই বিষয়ে একটি তালিকা ঢাকার প্রধান কার্যালয় থেকে আমাদের কাছে পাঠিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহত সাংবাদিকদের কাছে চেক হস্তান্তর করবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button