
বগুড়া পুলিশ সুপারের কার্যালয়
বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
প্রত্যাহারকৃতরা হলেন,আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া,আতাহার আলী,আব্দুর রাজ্জাক,কনস্টেবল দেলোয়ার হোসেন,কনস্টেবল দুলাল মিয়া,কনস্টেবল জাকির হাসান।
বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
কীভাবে পালাল আসামি?
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এসময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।



