বগুড়া সদর উপজেলা

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এটিএসআই বাবর আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এটিএসআই বাবর আলী বগুড়া সদর থানার আওতাধীন বনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত।

ঘটনাটি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম। তিনি জানান,

পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টমূলে এক আসামিকে গ্রেপ্তারে আজ সন্ধ্যায় অভিযানে যান এটিএসআই বাবর আলী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছুরি দিয়ে আঘাত করে ওই আসামি পালিয়ে যায়। এতে বাবর আলীর নিতম্বে জখম হয়।

ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, এটিএসআই বাবর আলীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করায়। ওটি থেকে বের করে এখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আসামি সম্পর্কে বিস্তারিত এখনও জানি না। তবে ঘটনার পর থেকেই তাকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button