বগুড়া সদর উপজেলা

বগুড়ায় শোক দিবসে বঙ্গবন্ধুর গানের অনুষ্ঠান

বগুড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর গানের অনুষ্ঠান “দেখি তব মুখ পতাকার বুকে”

১৫ আগস্ট শনিবার বিকেলে বগুড়া সাতমাথায় মুজিব মঞ্চে চর্চা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে ১৫ আগস্ট জাতিয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর গানের অনুষ্ঠান “দেখি তব মুখ পতাকার বুকে” অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাফুজুল ইসলাম রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

মো: আব্দুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সংগঠনের উপদেষ্টা এবিএম জিয়াউল হক বাবলা, আবু সাঈদ সিদ্দিকী।

এই বিভাগের অন্য খবর

Back to top button