বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডিবির অভিযানে ডাকাতি মামলার ৪ আসামী গ্রেফতার

বগুড়ায় ডিবির অভিযানে ডাকাতি মামলার ০৪ আসামী গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি সিএনজি, লুন্ঠিত নগদ ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার।

মঙ্গলবার দুুুুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় : বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ- ১২ অক্টোবর, ২০২০; সংক্রান্তে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম গত ইং ১২/১০/২০২০ তারিখ রাত্রী ১২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা বাসষ্ট্যান্ড হইতে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য আসামী ১. মোঃ খোকন(৪৪), পিতা-মৃত হাফিজার, সাং-দুর্গাপুর, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা ২. মোঃ নওশা মিয়া(৩২) পিতা-মোঃ মজিবর রহমান মজি সাং-আজমপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর ৩. মোঃ কামরুল ইসলাম(৩০) ওরফে সোহাগ, পিতা-মৃত শামস উদ্দিন, সাং-ভাটরা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া ৪. মোঃ নজরুল ইসলাম(৪২), পিতা-মৃত ফরিদ, সাং-শিকারপুর পূর্বপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারপূর্বক আসামীদের হেফাজত হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১(এক)টি সিএনজি, লুন্ঠিত নগদ ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা, ও ১ (একটি) vivo মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধৃত আসামীগন যোগসাজেসে গত ইং ১১/১০/২০২০ তারিখ রাত অনুমান ০৯:১৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন পিরব ইউনিয়নের পিরব টু মোলামগাড়ী সড়কের চর বাকরা ব্রীজের কাছে রাস্তার উপর গাছ কেটে ফেলে রেখে ট্রান্সকম ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর গাড়ী আটিকিয়ে তাহাদের নিকট থাকা অনুমান সর্বমোট ৬,১৩,৯৩০/-(ছয় লক্ষ তের হাজার নয়শত ত্রিশ) টাকার মালামাল ডাকাতি করিয়া নিয়ে চলে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম জানান :
ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক ১০(দশ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button