বগুড়া সদর উপজেলা
বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাবার মৃত্যুতে জেলা ছাত্রলীগের এর শােক

বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপলু শেখের বাবা আব্দুল মতিন শেখ পুটু (৬৫) হৃদরোগ জনিত কারণে সোমবার দুপুর ৩ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করে।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য কপগুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।



