বগুড়া সদর উপজেলা

ভালোবাসা দিবসে সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের ভিন্নধর্মী উদ্দ্যোগ

বগুড়ায় সবুজ স্বপ্ন ফাউন্ডেশন এর আয়োজনে ভালোবাসা দিবস উপলক্ষে ২ শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরন করেন সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি খায়রুল আলম লাখিন।

দুপুরে বগুড়া পৌর পার্ক চত্তরে ছিন্নমুল মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।

এ সময় সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি বলেন, ভালোবাসা মানে ছেলে মেয়ের প্রেম নয়,ভালোবাসা হবে সার্বজনিন।মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আসুন ভালোবাসা বিলিয়ে দেই সবার মাঝে।


এসময় উপস্থিত ছিলেন, সবুজ স্বপ্নের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ফরহাদ চৌধুরী,খাইরুল বাসার,মতিউর রহমান,রায়হান আলী,কাইছার-উল- আলম সহ আরো অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button