প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ার গোকুল উত্তর পাড়ায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বগুড়া সদর উপজেলার গোকুল উত্তর পাড়া এলাকায় ব্যাগের মধ্যে রাখা লাল রঙের বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গোকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার একটি বাসার পেছনে এই বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়।

খবর পেয়ে সদর থানা পুলিশের দল স্থানটি ঘিরে রেখেছে। পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

এছাড়াও পুলিশ আরো বলেন, সামনে ইউপি নির্বাচনকে ঘিরে কোন একটি পক্ষ এই বিষ্ফোরকগুলো মজুদ করেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ককটেল। উদ্ধার হওয়া ওই ব্যাগে ৬ থেকে ৭ টি ককটেল থাকতে পারে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, বোমা সাদৃশ্য বস্তু পাওয়া জায়গাটি ইতিমধ্যে আমরা ঘিরে রেখেছি। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বোমা সাদৃশ্য বস্তুটি আসলে কি, সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button