প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঈদের রাতে প্রবাসীকে হত্যা: আটক ৫

বগুড়ায় আব্দুর রাজ্জাক সরকার (৬৫) নামের আমেরিকা প্রাবসীকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নিহত রাজ্জাকের ভাতিজা ওমর খৈয়ম রুপম (৪৫), সীমান্ত (২০), লিমন শেখ (২২) হিফযুল হক জনি (২৬) ও আল আমিন (২২)। এরমধ্যে জনি ও আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের শহরের দত্তবাড়ী মোড় থেকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার দিবাগত রাত ১ টার দিকে শেখেরখোলা ইউনিয়নের মহিষবাথান নতুন হাট বাজারে রাজ্জাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৫ জনই রাজ্জাক হত্যায় সরাসরি জড়িত। রাত ১টার দিকে দত্তবাড়ী মোড়ে সদর থানা পুলিশের একটি দল প্রাইভেট একটি গাড়ির বেপরোয়া গতি দেখে থামিয়ে দেয়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় জনি ও আমিনকে শজিমেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ রুপম ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, রুপমসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button