বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডাকাতির মামলায় ২ যুবক গ্রেফতার

বগুড়ায় ডাকাতির মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ি।

গ্রেফতারকৃতরা হলেন, সদরের নাটাইপাড়া বিলপাড় এলাকার সালাম মন্ডলের ছেলে সুমন মন্ডল (২১) ও আব্দুল বাকীর ছেলে আশিকুর রহমান (২২)।

শুক্রবার ভোরে শহরের কাজী বাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, তারা এলাকায় এর আগে বিভিন্ন ডাকাতির সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সময় চেলোপাড়া,নাটাইপাড়া ও বৌ-বাজার মোড় এলাকায় তারা ছিনতাইসহ ডাকাতি করে থাকেন।

নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব জানান, গ্রেফতার দুইজন এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত মর্মে নিশ্চিত হওয়া গেছে। পূর্বের একটি ডাকাতি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

দুপুরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button