বগুড়া সদর উপজেলা

বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার গোদারপাড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মেসার্স বাচ্চু ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। এসময় মাঠ ও বাজার পরিদর্শক, কৃষি বিপনন অধিদপ্তর ও এপিবিএন পুলিশের সদস্যরা উপস্থিত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মেসার্স বাচ্চু ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button