বগুড়া জাতীয় শোক দিবসে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজন

সোমবার ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়ায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার ভোর ৬টায় অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এরপর সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অস্থায়ী প্রতিকৃতিতে প্রধান শিক্ষকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সকাল ৯টার দিকে প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ছাত্রীদের নিয়ে হামদ/না’ত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, ছোট নাটিকা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান ফটু।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান ফটু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, সিনিয়র শিক্ষক মোছাঃ বদরূন্নাহার বেগম, সহকারী শিক্ষক গৌরাঙ্গ দাস। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে বুশরা সরকার, সুমাইয়া সুলতানা, উম্মে তাবাসসুম তাসনিম লামিয়া প্রমূখ।
পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ১০ম শ্রেণির ছাত্রী শর্মিলা আহসান ও মোছাঃ আজমেরী সরকার লামইয়া।
এসএ



