প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় প্রেমঘটিত কারণে যুবকের আত্মহত্যা

বগুড়ায় মতিউর রহমান(২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আত্মহননকারী মতিউর পাবনার সাথিয়া উপজেলার ফকিরপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন এবং মালতীনগর এলাকায় মেসে থাকতেন।

সোমবার বিকাল ৪টার দিকে মালতীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে মতিউর মেসের নিজ রুমে বিষাক্ত ইনজেকশন নিজের শরীরে পুশ করে। মেসের লোকজন বুঝতে পেরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button