বগুড়ায় ৩টি চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার ২

বগুড়ায় ৩ টি চোরাই বাইসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ওই দুই যুবক হলো- সদরের কলোনী লতিফপুরের সুজন মিয়ার ছেলে শুভ আমিন (২৪) এবং শিবগঞ্জ উপজেলার অবিরামপুর গাজমেতলার রেজাউল করিমের ছেলে আরিফুল ইসলাম (১৯)।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে একটি পুরাতন ব্যবহৃত FOXTER মডেলের গিয়ারআলা, একটি পুরাতন ব্যবহৃত লাল রঙ্গের HERO ও একটি পুরাতন ব্যবহৃত কালো রঙ্গের REFLEX মডেলের চোরাই বাইসাইকেলসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) শাহীনুজ্জামান জানান, ৪ মামলা বিচারধীন আসামী শুভ চোর চক্রের একজন সক্রিয় সদস্য। শুভ বিভিন্ন জায়গা থেকে বাই-সাইকেল চুরি করে অপর আসামী আরিফুলের মাধ্যমে হাটে বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



