বগুড়া সদর উপজেলা

নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় সুজনে’র পদযাত্রা-সমাবেশ

নিত্যপণ্যসহ পেট্রোল-ডিজেল-সারের দাম বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ পদযাত্রা ও সমাবেশ করেছে সু-শাসনের জন্য নাগরিক-সুজন।

সকালে শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যান থেকে প্রতিবাদ পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেটি বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।

শনিবার সকালে ’দাম কমাও, জীবন বাঁচাও’ স্লোগান নিয়ে সুজনে’র জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানী তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণে জনজীবনের সবক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ মানুষের বেঁচে থাকার জন্য সহায়ক সব পণ্যের দাম-ই এখন আকাশ ছোঁয়া। এ অবস্থায় নাভিশ্বাস দশা সাধারণ মানুষের। তেলে দাম না বাড়িয়ে জ্বালানী খাতের লুটপাট কারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সমাবশে থেকে।

সেইসাথে খোলাবাজারে পণ্যবিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার দাবিও জানান বক্তারা।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button