প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া জেলায় শহরের ভাটকান্দিতে ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় এক খাবারের হোটেলে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ঝন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রী। সে ভাটকান্দি পুর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটকান্দি এলাকায় একটি জলাশয় থেকে শনিবার সকালে ঝন্টু মাছ ধরে। মাছ বাড়িতে রেখে আনুমানিক সকাল ৯ টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় মানিকের হোটেলে বসে নাস্তা করছিলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত হোটেলে ঢুকে ঝন্টুকে ঘেরাও করে। এ সময় তাদের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ঝন্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায় নি। খুব শীঘ্রই আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারবো বলে আশা করছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button