প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ছুরিকাঘাতে এক কিশোর খুন

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন(১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে নিহত রবিউল টিটিসির নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৯টার দিকে রবিউলের উরুতে দুর্বৃত্তরা ছুরিকাহত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।
এসএ




