প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় এক নারীর রহস্যজনক মৃত্যু

বগুড়ার সাবগ্রামে মেঘনা রানী সাহা (৪৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মেঘনা রানী সাহা শহরের চেলোপাড়ার সন্তোষের স্ত্রী। তবে সন্তোষ তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী সুনীল চন্দ্র সাহা মারা যাবার পর সন্তোষকে বিয়ে করেন মেঘনা। আগের পক্ষের এক মেয়ে ও ছেলে রয়েছে তার।

বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button