বগুড়া সদর উপজেলা
মাটিডালি টু উপশহর লিংক রোডের মাঝামাঝি সেতু এখন মরণ ফাঁদ

বগুড়া সদর পৌরসভার অন্তর্গত মাটিডালি বাজার হতে উপশহর লিংক রোডের মাঝামাঝি একটি সেতু। যেখানে প্রতিদিন অনেক মানুষের যাতায়াত। বিগত ৩ বছরের বেশি সময় ধরে সেতুটির মাঝে ২ টি বড় বড় ভাঙ্গা , দুই পাশে রেলিং নেই আর পশ্চিম পাশে একটি বেরিয়ার দিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড, নেই কোনো আলোর ব্যবস্থা।
প্রতিনিয়ত অসংখ্য দুর্ঘটনা ঘটছে এখানে। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ মানুষ । তবে এখনো কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেনি, কারো হাত পা ভেঙ্গেছে কারো বা মাথা ফেটেছে মাত্র। তবে বড় দূর্ঘটনা হতে কতক্ষন।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সাধারণ জনগণ যেন, সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের যোগ্য করা হয়।



