প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৭টি গাঁজার গাছসহ আটক এক

বগুড়ায় ৭টি গাঁজার গাছসহ নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটক নাজিম (৩০) সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়ার লাল মিয়া আকন্দের ছেলে।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে ১৬ ই জুন (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. সাইহান ওলিউল্লার নেতৃত্বে ডিবির একটি টিম সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, সে দীর্ঘদিন যাবত পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে তার বসত বাড়ির উল্টো পাশে তার ভোগদখলীয় আখ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিল। বগুড়া ডিবির টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই আখ ক্ষেতের মধ্যে থেকে ৭টি বহু ডালপালাযুক্ত যার মধ্যে ২টির উচ্চতা ১১ ফুট লম্বা, ৩টির উচ্চতা ৮ ফুট লম্বা ও ২টির উচ্চতা ৭ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করে। এরপর আসামি নাজিম উদ্দিনকে আটক করা হয় । পরে নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে নিজে আখ ক্ষেতের মধ্যে গোপনে দীর্ঘ দিন ধরে গাঁজার গাছ চাষ করে বিভিন্ন গাঁজা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ আর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button