প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় আমবাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় আমবাগান থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর পেয়ে এ লাশ উদ্ধার করেন তারা।

৫ই জুলাই (বুধবার) বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কইগাড়ি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ইমতিয়াজ আহমেদ।

তবে যুবকের নাম পরিচয় কিছুই এখনো জানা যায়নি, মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে লুঙ্গি ও টি শার্ট রয়েছে, তবে প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় সনাক্তে পুলিশ ও পিবিআই কাজ করছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। নিহত যুবককে স্থানীয়রা চেনেন না, পরিচয় পাওয়া গেলে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button