দুর্ঘটনাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রাকের পিছনে বাসের ধাক্কায় সহকারী নিহত

বগুড়ার সদরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকের সহকারী বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের দীঘলকান্দি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ভোরে ট্রাকটি মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এমন সময় রংপুরগামী বাস পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সহকারী আহত হন।

পরে আহত সহকারীকে স্থানীয় লোকজন এবং কুন্দারহাট হাইওয়ে পুলিশের সহযোগিতায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি জানান, নিহতের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। তার মরদেহ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে আছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button