শিক্ষা
প্রধান খবর

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার কাল থেকে বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম) স্কুলগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।

আদেশে বলা হয়, পবিত্র রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button