শিক্ষা
প্রধান খবর

১৪ হাজার শিক্ষক নিয়োগে তথ্য-ডকুমেন্ট যাচাইয়ের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্র যাচাই করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। পাশাপাশি জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button