শিক্ষা
প্রধান খবর

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ বছর ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হতে আরও সময় লাগে।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button