বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় গাঁজাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ-সংলগ্ন সুইপার কলোনী এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ-সংলগ্ন সুইপার কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া মালগ্রাম এলাকার মৃত তৈয়বরের ছেলে মো: শফিকুল ইসলাম (৫৫) এবং কলোনী এলাকার মৃত রফিকের ছেলে মো: মুরাদ হোসেন (৩৫)।

জানাগেছে, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় সেন্ট্রাল মসজিদ-সংলগ্ন সুইপার কলোনী এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button