শিক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীরা ১ হাজার টাকা করে পাবে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুল ব্যাগ, জামা ও জুতা কেনার জন্য কিট অ্যালাউন্স হিসেবে টাকা পাবে। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে তাদের জন্য এই বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য প্রতি শিক্ষার্থী পাবে ১ হাজার টাকা। আসে মাসিক উপবৃত্তি ১০০ টাকা থাকলেও এবার সেটা হচ্ছে ১৫০ টাকা।

এজন্য এই অর্থবছরে বরাদ্দ রাখা হবে ৩ হাজার ৭১৪২ কোটি টাকা। যার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা কিট অ্যালাউন্স ও বাকি টাকা উপবৃত্তি দেওয়া হবে।

জানা যায়, এই অর্থ ডিজিটালভাবে উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রাথমিক শিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button