শিক্ষা
১৫ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার ১৬৩ জন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।
এর মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিওভুক্ত, বাকি ২ হাজার ৩৫৬টি পদ এমপিওর বাইরে।
এনটিআরসিএ রোববার গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা সোমবার ওয়েবসাইটে (www.ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com..bd) প্রকাশ করা হবে।
নিয়োগপ্রত্যাশীরা আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ দুই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
গত সোমবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৬৫ জন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার।