নির্বাচন
প্রধান খবর

তারেক রহমান ভোটার নন, আবেদন করলে নির্বাচনে অংশ নিতে পারবেন: ইসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন চাইলে এবং আবেদন করা হলে তিনি ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হতে পারবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করে ইসি।

তারেক রহমানের ভোটার নিবন্ধন বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, তাঁর জানা মতে তিনি এখনও ভোটার নন। সাংবাদিকরা জানতে চাইলে এই অবস্থায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, উত্তরে তিনি জানান—পারবেন, যদি কমিশন সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আইনগতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে।

ইসি সচিব আরও জানান, নতুন এনআইডি কার্যক্রম চলছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারাই এবার ভোটার তালিকায় যুক্ত থাকবেন।

প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলেও জানান তিনি। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button