নির্বাচন
প্রধান খবর

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট, আর ব্যবহার হবে না ইভিএম: ইসি

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। তবে ভবিষ্যতে কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে নির্বাচন কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button