নির্বাচন
প্রধান খবর

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল

বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনি মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ

বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের আয়োজনে রোববার (আজ) বেলা ১১টায় মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি আকাশতারা, নারুলী, বউবাজার, কইপাড়া ও বুজরুগবাড়িয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দ্বিতীয় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল,
শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক,
সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম,
এডভোকেট আল-আমিন,
শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি,
সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি,
৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি,
সহকারী সেক্রেটারি নার্গিস আকতার,
১৯নং ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন,
২০নং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী,
এবং ২১নং ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।

‘ভোটাররা বিভ্রান্ত হবে না’

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ভোটাররা এবার কারও মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবে না। তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সবচেয়ে নির্যাতিত দল ছিল জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানের পর একটি দল যখন চাঁদাবাজি, খুন ও হত্যায় লিপ্ত ছিল, তখন জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত ছিল।

‘দাঁড়িপাল্লার জোয়ার সারাদেশে’

জামায়াত নেতারা দাবি করেন, এসব কারণেই এবারের নির্বাচনে বগুড়াসহ সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এবং বগুড়া সদরবাসী তাদের সংসদ সদস্য হিসেবে জামায়াত প্রার্থীকেই বেছে নেবে বলে তারা মন্তব্য করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button