নির্বাচন
প্রধান খবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সবকিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশন ঠিক করবে। এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠাতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে জামায়াত সরকারের ওপর দায় চাপালে তা হবে না। সংসদে বিল পাস হওয়ার সময় তারাও ছিল।

এদিকে, বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, স্থানীয় উন্নয়ন, জলবায়ু এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button