নির্বাচন
প্রধান খবর

ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানার ৪ সহজ উপায় চালু করল নির্বাচন কমিশন

অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট-যে কোনো মাধ্যমে মিলবে তথ্য

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

যেসব পদ্ধতিতে জানা যাবে ভোটার নম্বর ও ভোটকেন্দ্র

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা Smart Election Management BD অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
এজন্য-

  • প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে
  • ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে
  • এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে
  • এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে পাওয়া যাবে-
    • ভোটার নম্বর
    • ভোটার ক্রমিক নম্বর
    • ভোটকেন্দ্রের নাম
    • ভোটকেন্দ্রের ঠিকানা

২. হটলাইন নম্বর ১০৫

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে দেশের যেকোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন।

  • কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে
  • তথ্য জানতে প্রয়োজন হবে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ
  • প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে

৩. ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে

এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

  • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC NID
  • পাঠাতে হবে ১০৫ নম্বরে
  • ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে।

  • ব্রাউজার থেকে প্রবেশ করতে হবে ecs.gov.bd ওয়েবসাইটে
  • এরপর ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে অনুসন্ধানের অপশন পাওয়া যাবে

ওয়েবসাইটে দুইভাবে তথ্য খোঁজা যাবে-

  1. নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা
  2. এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি অনুসন্ধান

এ ছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপে ভোটকেন্দ্রের অবস্থান দেখার সুবিধাও রয়েছে। এতে কেন্দ্রের দূরত্ব, যাতায়াতের পথ ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button