নির্বাচন
প্রধান খবর

এবার এক ঘণ্টা বেড়ে যতক্ষণ চলবে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভোট শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

গত ৭ ডিসেম্বর তফসিল, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নতুন সিদ্ধান্তের ফলে ভোটাররা এবার অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন ভোটাধিকার প্রয়োগের জন্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার উপস্থিতি বাড়ানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণমূলক করতে এই সময় বাড়ানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button