বিনোদন

করোনায় আক্রান্ত জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। পাশাপাশি তার স্ত্রীও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অরিজিৎ। এই গায়ক-সুরকার লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী কোভিড পজিটিভ। আমরা একদম ঠিক আছি এবং নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছি।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মৃদু উপসর্গ ছাড়া এমনিতে ভালোই আছেন অরিজিৎ। এদিকে এই সংগীতশিল্পীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই  ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

ভারতের করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের প্রত্যেকেই ঝুঁকিমুক্ত রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button