বিনোদন
প্রধান খবর

আজ জন্মদিন পরীমণির, দুই সন্তানকে নিয়ে ঘরোয়া আয়োজনে উদযাপন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ থাকে বরাবরই। এবারের জন্মদিনের উদযাপন শুরু হয়েছে ঘরোয়া আয়োজন ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে। দুই সন্তানকে পাশে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউন পরে হাসিমুখে কেক কাটছেন তিনি। এ সময় তার পাশে ছিল দুই সন্তান—ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তান মাকে আদর ও চুমুতে ভরিয়ে দেয়। এতে পুরো আয়োজনটি আরও আবেগঘন হয়ে ওঠে।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা পরীমণির জীবনে এখন দুই সন্তানই যেন সবচেয়ে বড় আনন্দ ও ভালোবাসার জায়গা। সন্তানদের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলোতে ফুটে উঠেছে তার মাতৃত্বের এক সুন্দর রূপ।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। ভালোবাসা ও শুভকামনায় ভরে ওঠে তার পোস্টের মন্তব্যের ঘর।

এই বিভাগের অন্য খবর

Back to top button